Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোরে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৯:৫৪ পিএম

যশোরে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

Advertisement

যশোরে স্বামীর ইটের আঘাতে আখিরন ওরফে আতিরন নেছা (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চুড়ামনকাঠি মুন্সী বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আখিরন ওরফে আতিরন নেছা ওই গ্রামের শহর আলীর স্ত্রী।

জানা গেছে, বুধবার বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলে স্বামী রাগের মাথায় ইট দিয়ে স্ত্রী আখিরন ওরফে আতিরন নেছার মাথা আঘাত করে। এতে ঘটনাস্থলে আখিরন নেছার মৃত্যু হয়। পরে স্ত্রীর লাশ রেখে স্বামী পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এসআই মুন্সী আনিছুর রহমান জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামীর হাতে খুন হয়েছে। লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

যশোর নিহত

Advertisement

আরও পড়ুন

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

সরকারের সমালোচনা করে গ্রেফতার নারী উদ্যোক্তা সাথীর জামিন

সরকারের সমালোচনা করে গ্রেফতার নারী উদ্যোক্তা সাথীর জামিন

ছাত্রদল নেতা খুন গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম