Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুক লাইভে স্ত্রীকে খুনের পর ৯৯৯-এ ফোন করেছিলেন স্বামী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১০:০১ পিএম

ফেসবুক লাইভে স্ত্রীকে খুনের পর ৯৯৯-এ ফোন করেছিলেন স্বামী

Advertisement

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী ৯৯৯-এ নিজেই ফোন করে ঘটনা জানান এবং পুলিশী সহায়তা চান।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে টুটুল ভূঁইয়া নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে এমন নৃশংস খুনের অবতারণা করেন ওই যুবক।

দুপুর ১টা ৩৫ মিনিটে বাংলাদেশ পুলিশ পরিচালিত 'জাতীয় জরুরি সেবা ৯৯৯'একজন কলার ফোন করে জানান, তিনি তার স্ত্রীকে খুন করেছেন। তিনি খুব স্বাভাবিক, অনুত্তেজিত কণ্ঠে কথাগুলো বলছিলেন। 

তিনি জানান, তার স্ত্রীর মৃতদেহ তার সামনে পড়ে আছে এবং ভেতর থেকে বাসার দরজা লাগানো থাকায় কেউ ঢুকতে পারছিল না। 

তিনি আরও জানান, তার নাম টুটুল ভূঁইয়া এবং ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাড়াঈপুর এলাকায় তার বাসা। তিনি ৯৯৯-এর কাছে তার ঠিকানায় পুলিশ পাঠানোর অনুরোধ জানান।

ঘটনার আকস্মিকতা সামলে নিয়ে ৯৯৯-এর কল টেকার ফেনী সদর থানার ডিউটি অফিসারকে ফোন করে ঘটনাটি জানান এবং কলার টুটুল ভূঁইয়ার সঙ্গে কথা বলিয়ে দেন। কলার টুটুল ভূঁইয়া খুব স্বাভাবিক কণ্ঠে ডিউটি অফিসারকে খুনের ঘটনাটি বলেন এবং তার বাসার ঠিকানা বলেন।  

ফেনী সদর থানার একটি পেট্রল টিম অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং হত্যাকাণ্ডের শিকার তাহমিনার (২৮) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। অভিযুক্ত কলার টুটুল ভূঁইয়া (৩৬)কে আটক করা হয়। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সংক্রান্তে ফেনী সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

জাতীয় জরুরি সেবা সেন্টারে  ইন্সপেক্টর আনোয়ার সাত্তার প্রেরিত এক বার্তায় এ সব তথ্য জানা যায়।

Advertisement

ফেনী খুন

Advertisement

আরও পড়ুন

ময়মনসিংহে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

ময়মনসিংহে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

৫ শিক্ষকেই ৫৫০ শিক্ষার্থীর পাঠদান শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়

শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়

পুলিশের নাম ভাঙিয়ে মাদকের অর্থ আদায়, প্রতিবাদ করায় মারধর

পুলিশের নাম ভাঙিয়ে মাদকের অর্থ আদায়, প্রতিবাদ করায় মারধর

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম