Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদারীপুরে জরিমানা করতে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট ধরা

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৯:২৫ পিএম

মাদারীপুরে জরিমানা করতে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট ধরা

ভুয়া মেজিস্ট্রেট আটক। ছবি- যুগান্তর

Advertisement

মাদারীপুরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শকুনি লেকপাড় এলাকার শহীদ কানন চত্বর থেকে তাকে গ্রেফতর করা হয়।

গ্রেফতার হওয়া ওই ভুয়া ম্যাজিস্ট্রেটের নাম সাইফুল ইসলাম সেতু (২৭)। তিনি সদর উপজেলার বাদামতলা এলাকার শেখ মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টায় শহরের বড়তলা এলাকা তিনটি মুদি দোকানে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয় সাইফুল। লকডাউন নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার অভিযোগ এনে ওই তিন দোকানিকে সব মিলিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন সাইফুল। তারা জরিমানা দিতে অপারগতা প্রকাশ করলে সাইফুল তাদের কাছে পণ্য চান। এতে দোকানিদের সন্দেহ হয়। তারা সাইফুলকে আটকানোর চেষ্টা করলে কৌশলে তিনি পালিয়ে যান। পরে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক গোলাম মওলা শহীদ কানন চত্বর থেকে প্রতারক সাইফুলকে আটক করে।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, ডিএসবি পুলিশ ওই প্রতারককে আটক করে থানায় হস্তান্তর করেছে। আমরা জানতে পেরেছি, ওই প্রতারক কখনও ম্যাজিস্ট্রেট, কখনও পুলিশ, আবার কখনও র্যাব পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। তার বিরুদ্ধে সদর থানায় এক ব্যবসায়ী বাদী হয়ে মামলা প্রস্তুত করেছেন।

 

Advertisement

মেজিস্ট্রেট

Advertisement

আরও পড়ুন

চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর...

চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর...

শিক্ষার্থীর লাখ টাকার আইফোন নিয়ে গেলেন এসআই মেহেদী

শিক্ষার্থীর লাখ টাকার আইফোন নিয়ে গেলেন এসআই মেহেদী

১২৩ বছরেও চশমা ছাড়া কুরআন পাঠ, সেই আব্বাস আর নেই

১২৩ বছরেও চশমা ছাড়া কুরআন পাঠ, সেই আব্বাস আর নেই

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম