Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় ডেইরি ফার্ম থেকে ৭ চোরাই গরু উদ্ধার

Advertisement

Icon

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৯:১২ পিএম

কুমিল্লায় ডেইরি ফার্ম থেকে ৭ চোরাই গরু উদ্ধার

Advertisement

কুমিল্লার হোমনায় এক ডেইরি ফার্ম থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাচারী কান্দি গ্রামের মো. মোতালেব হোসেন চৌধুরীর ডেইরি ফার্ম থেকে এ সব গরু উদ্ধার করে পুলিশ। 

উদ্ধারকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৮৫ হাজার টাকা বলে জানান গরুর মালিকরা। ডেইরি ফার্মের মালিক পলাতক থাকলেও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মোতালেব হোসেন চৌধুরীর স্ত্রী লিপি আক্তারের বরাত দিয়ে এএসপি সার্কেল মো. ফজলুল করিম জানান, উদ্ধারকৃত গরুসমূহ হোমনা এলাকার চিহ্নিত গরু চোর কামাল মিয়া এবং তার সহযোগীদের নিকট থেকে কেনা হয়েছে। এগুলো প্রায় অর্ধেক দামে বিভিন্ন সময়ে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের জন্য নিজের গোয়াল ঘরে রাখেন তারা।

ওসি আবুল কায়েস আকন্দ জানান, চোরাই গরু উদ্ধারের পর গরুর প্রকৃত মালিকগণ তাদের নিজ নিজ গরু শনাক্ত করেছেন। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Advertisement

কুমিল্লা গরু

Advertisement

আরও পড়ুন

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম