Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আজমিরীগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২০, ১০:০৩ পিএম

আজমিরীগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

Advertisement

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে নিয়ে দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নোয়াগড় গ্রামের সাবেক ইউপি মেম্বার শাহজাহান মিয়া এবং একই গ্রামের আক্তার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় পক্ষের মাঝে মাসখানেক আগেও সংঘর্ষে ঘটনা ঘটে। তখন সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছিল।

ওই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিমের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদারসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশত লোক আহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুঁড়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Advertisement

হবিগঞ্জ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম