Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হবিগঞ্জে বিষপানে ২ সন্তানের জননীর আত্মহত্যা

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:৪১ পিএম

হবিগঞ্জে বিষপানে ২ সন্তানের জননীর আত্মহত্যা

Advertisement

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জেরে বিষপানে সাবিনা বেগম (৩০) নামে ২ সন্তানের জননী আত্মহত্যা করেছেন। শুক্রবার এ ঘটনা ঘটে। 

মাধবপুর থানার এসআই  কামরুল ইসলাম জানান, উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে সাবিনা বেগমকে ৮-৯ বছর আগে বিয়ে দেন উপজেলার শিয়ালউড়ি গ্রামের আব্দুস শহীদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে। 
বিয়ের পর তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। 

কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। শুক্রবার ভোর রাতে সবার অগোচরে সাবিনা বিষপান করলে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

হবিগঞ্জ আত্মহত্যা

Advertisement

আরও পড়ুন

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম