Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নন-এমপিও অস্বচ্ছল শিক্ষকদের খাদ্যসামগ্রী উপহার দিল ‘স্বপ্ন নিয়ে’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২০, ০৯:৪৬ পিএম

নন-এমপিও অস্বচ্ছল শিক্ষকদের খাদ্যসামগ্রী উপহার দিল ‘স্বপ্ন নিয়ে’

Advertisement

রামগতি ও কমলনগরের নন-এমপিও ৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা এবং এতিম খানা) ১২০ জন আয়বঞ্চিত অস্বচ্ছল শিক্ষককে খাদ্যসামগ্রী উপহার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’। এতে আর্থিক সহযোগিতা করে ‘মাওলানা ফারুক-রুবি ফাউন্ডেশন’।

‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, শিক্ষকরা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারছে না। তাই অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। এই অসহায় অবস্থা বিবেচনা করে আমরা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছি।

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ২ হাজার ১০০টি অসহায় পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’।

এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সংগঠনটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। চিকিৎসক ও সাংবাদিকদের দিয়েছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)। সেই সঙ্গে হ্যান্ডওয়াশ স্পট স্থাপন, হ্যান্ডওয়াশ, মাস্ক, হ্যান্ড গ্লাভস, লিফলেট বিতরণ করেছে।

Advertisement

রামগতি ত্রাণ

Advertisement

আরও পড়ুন

‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পালটাপালটি অভিযোগ

‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পালটাপালটি অভিযোগ

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটন মন্ত্রী

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটন মন্ত্রী

বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম