Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালীগঞ্জে নিপীড়নে অন্তঃসত্ত্বা ৩ সন্তানের মা

Advertisement

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ০৩:২৫ পিএম

কালীগঞ্জে নিপীড়নে অন্তঃসত্ত্বা ৩ সন্তানের মা

প্রতীকী ছবি

Advertisement

গাজীপুরের কালীগঞ্জে তিন সন্তানের মা বিধবা নারী নিপীড়নের শিকার হয়েছেন।ওই নারী এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। 
কালীগঞ্জের জাংগালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দুবুরিয়ার সুলতান মোড়লের বাড়ির ঘটনা এটি।
বিধবার সৎ দেবর হাবিবুর রহমান হাবু ও তার সহযোগী মিলন তাকে নিপীড়ন করেছে বলে অভিযোগ তার। অভিযুক্ত হাবিবুর রহমান হাবু (৪৫) জাংগালিয়া ইউনিয়নের দুবুরিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ও তার সহযোগী মিলন (৪৩) একই গ্রামের মৃত- আব্দুর রশিদের ছেলে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।  
রোববার দুপুরে ওই নারীর পরীক্ষার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানাযায়, ১৫ মাস আগে ওই নারীর স্বামী মারা যান। এরপর থেকে সৎ দেবর হাবিবুর রহমান হাবু ও মিলন তাকে নানাভাবে কুপ্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় রাতের আঁধারে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে তারা জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনা কাউকে জানালে সন্তানসহ বিধবাকে হত্যার হুমকি দেয় অভিযুক্তরা। পরে বিধবা ঘটনাটি তার পরিবারকে জানায়।তার বাবা তাকে নেয়ার জন্য স্বামীর বাড়ি আসেন। তার বাবাকে অভিযুক্তরা নির্জনে ডেকে নিয়ে জোরপূর্বক সাদা কাগজে টিপ সই নেয় এবং মামলা না করার ভয় দেখিয়ে এলাকা ছাড়ার হুমকি দেয়।
এ বিষযে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক! দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  
 

Advertisement

কালীগঞ্জ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম