Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুক্তাগাছা জেএমবির পাঁচ সক্রিয় সদস্য আটক

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ১১:০৭ পিএম

মুক্তাগাছা জেএমবির পাঁচ সক্রিয় সদস্য আটক

Advertisement

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুড়িপাড়া গ্রাম থেকে রোববার দুপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪ সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।

আটককৃতরা হল উপজেলার নটাকুড়ি গ্রামের আসাদ আলী (৪৫), মো. মিস্টার (৪৮), মো. রাশেদ (৩২), বিন্নাকুড়ি গ্রামের বাছেদ আলী (২৬) ও মোখলেছুর রহমান মুক্তার (২৮)।

র‌্যাব-১৪-এর সিনিয়র এএসপি তফিকুল আলম জানান, আটককৃত জেএমবির সদস্যরা উগ্রবাদী কার্যক্রম বাস্তবায়ন করার জন্য তাদের দাওয়াতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিল। জেএমবির সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ২টার দিকে মুক্তাগাছা থানাধীন কুড়িপাড়া গ্রামে অভিযান চালালে র্যা বের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

Advertisement

ময়মনসিংহ

Advertisement

আরও পড়ুন

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম