|
ফলো করুন |
|
|---|---|
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী সিলেটে পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতি মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. উসমান আলী চেয়ারম্যান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার আহ্বায়ক এটিইউ তাজ রহমান।
বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জেলা জাতীয় পার্টির সদস্য আবদুল মালেক খান, অ্যাডভোকেট মুফতি আবদুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য দৌলা মিয়া, সিলেট জেলা যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা যুব সংহতির নেতা রাবেল আহমদ, হোসেন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আলম ও সাইবার পার্টি সিলেট বিভাগের সমন্বয়কারী এসএম শামীম আহমদ, মানিক মিয়া প্রমুখ।
