Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হত্যার প্রধান আসামি গ্রেফতার

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১১:৫৫ এএম

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হত্যার প্রধান আসামি গ্রেফতার

ছবি: যুগান্তর

Advertisement

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলাম হত্যা মামলায় কোয়েল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির বর্তমান ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পাকশী মেরিনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জিআর নং- ৩৫৯/১৫, ধারা- ৩০২/৩৭৯/৩৪ নম্বর মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ৫ অক্টোবর সকালে পাকশী রেলওয়ে কলেজের পেছনে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই সুজাউল ইসলামের মরদেহ পাওয়া যায়।

গত ৪ অক্টোবর সন্ধ্যা ৭টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং মোবাইলও বন্ধ পাওয়া যায়। রাতভর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পর দিন সকালে তার মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করা হয়। পরে তদন্তের পর কোয়েলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

ঈশ্বরদী থানার ওসি শেখ নাসিরউদ্দীন জানান, এ মামলা এখনও আদালতে বিচারাধীন।

Advertisement

পাকশী ইনচার্জ পরিদর্শক হত্যা গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

দুই সন্তানকে হত্যার পর ওড়না পেঁচিয়ে মায়ের আত্মহত্যা

দুই সন্তানকে হত্যার পর ওড়না পেঁচিয়ে মায়ের আত্মহত্যা

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

পর্যটননগরী কক্সবাজারে হোটেল-রিসোর্ট ছয়শ ফায়ার ছাড়পত্র মাত্র ২৩

ফায়ার ছাড়পত্র মাত্র ২৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম