Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর ডোবায় নারীর লাশ

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৬:০৫ পিএম

নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর ডোবায় নারীর লাশ

Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ডোবা থেকে পরানী (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুর ১টায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদীতলা এলাকার বইছা মিয়ার নতুন বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

পরানী নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আক্কাসের মেয়ে। তিনি ৫ সন্তানের জননী ছিলেন। 

পরিবারের বরাত দিয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্বামীর সঙ্গে নিহত পরানীর ডিভোর্সের পর ৫-৬ বছর যাবৎ বাবার বাড়িতে বসবাস করছিলেন। একপর্যায়ে তিনি গত ১২ জুলাই বাবার বাড়ি থেকে নিখোঁজ হন। তখন তার পরিবার থানায় জিডি করে।

বুধবার সকালে স্থানীয় এক বাসিন্দা ঘাস কাটতে গিয়ে লাশটি ডোবায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। 

বেগমগঞ্জ থানার ওসি হারুন রশীদ চৌধুরী জানান, লাশের ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Advertisement

নোয়াখালী লাশ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম