Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বিরল প্রজাতির ধনেশ পাখির বাচ্চা উদ্ধার

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০২:৪১ পিএম

বিরল প্রজাতির ধনেশ পাখির বাচ্চা উদ্ধার

ছবি: যুগান্তর

Advertisement

ফরিদপুরের বোয়ালমারী থেকে বিরল প্রজাতির ধনেশ পাখির একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে পৌরসভার আঁধারকোঠা এলাকার মকলুকার রহমানের ছেলে ফয়সাল মতিন সিজু ধনেশ পাখিটি সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ এবং ফরেস্টার আবু বকর সিদ্দিকীর নিকট হস্তান্তর করেন।

একটি অঙ্গীকারনামার মাধ্যমে পাখিটি হস্তান্তর করা হয়।

অঙ্গীকারনামায় ফয়সাল মতিন উল্লেখ করেন, গত চার মাস আগে ধনেশ পাখির বাচ্চাটি এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন তিনি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইন না জানার কারণে তিনি পাখিটি ক্রয় করেন। পরে এ আইন সম্পর্কে জানতে পেরে প্রশাসনের কাছে পাখিটি হস্তান্তর করেন।

ফরিদপুর সামাজিক বন বিভাগের ফরেস্টার আবু বকর সিদ্দিক বলেন, ধনেশ একটি বিরল প্রজাতির পাখি। এটি প্রায় তিন ফুট উঁচু হয়। ধনেশ পাখি সাধারণত ভারতের আসাম প্রদেশ, বাংলাদেশের খাগড়াছড়ি, বান্দরবন এলাকায় পাওয়া যায়।

এরা আঙুর, আপেল ও পাহাড়ি ফলমূল খেয়ে বেঁচে থাকে। ধনেশ পাখি জমিদার বা ধনী শ্রেণির লোকজন পালন করে থাকেন।

Advertisement

ধনেশ পাখি ফরিদপুর বাচ্চা উদ্ধার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম