Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গভীর রাতে দেবরের সঙ্গে ছাদ থেকে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু 

Advertisement

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৮:৪৫ পিএম

গভীর রাতে দেবরের সঙ্গে ছাদ থেকে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু 

Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ছাদের রেলিং ভেঙে পড়ে দেবর-ভাবি আহত হন। পরে ঘটনার ১০ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাবির মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় গত বুধবার রাতে শ্রীনগর থানায় নিহতের দেবরসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। 

নিহত বীথি বেগম (৩৫) উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের সৌদি আরব প্রবাসী শেখ সোলাইমানের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই রাত ১টার দিকে বীথি বেগম ও তার দেবর শেখ দুলাল (৩৬) তাদের নিজস্ব বিল্ডিংয়ের দোতলা ছাদের রেলিং ভেঙে মাটিতে পড়ে যান। এতে দেবর-ভাবি দুজনেই আহত হন।  

শব্দ পেয়ে তাদের স্বজন ও প্রতিবেশীরা এসে অচেতন অবস্থায় বীথি বেগমকে উদ্ধার করে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বীথি বেগমের মৃত্যু হয়। অপরদিকে দুলালকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করার একদিন পর তিনি পালিয়ে যান। 

এ ঘটনায় নিহত বীথি বেগমের মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে দুলালসহ কয়েকজনকে আসামি করে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভুইয়া বলেন, হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
 

Advertisement

মুন্সীগঞ্জ মৃত্যু প্রবাসীর স্ত্রী

Advertisement

আরও পড়ুন

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম