Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জয়পুরহাটে সংবাদপত্র হকারদের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৭:৩৬ পিএম

জয়পুরহাটে সংবাদপত্র হকারদের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ

রাজশাহী, জয়পুরহাট

Advertisement

আজ রোববার জয়পুরহাটে সংবাদপত্র হকার ও বিক্রেতাদের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ‘পাশে আছি’ নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। 

দুপুরে জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে শারীরিক নিরাপদ দূরত্ব বজায় রেখে সংবাদপত্র হকার ও বিক্রেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার সামগ্রী তুলে দেন ‘পাশে আছি’ স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাডমিন ও জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রায়হান কবির। এ সময় বক্তব্য রাখেন- জয়পুরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক খ ম আবদুর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জয়পুরহাট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে শহরের মোট ২০ জন সংবাদপত্র হকার ও বিক্রেতার মাঝে ঈদ উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর প্যাকেটসহ নগদ অর্থ প্রদান করা হয়।
 
Advertisement

করোনা মাস্ক জয়পুরহাট

Advertisement

আরও পড়ুন

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম