Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হিসাবরক্ষক

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১২:১৬ এএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হিসাবরক্ষক

Advertisement

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুর রাজ্জাক (৫৫) নামে মোটরসাইকেলচালক মারা গেছেন। তিনি আদমদীঘি উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাবরক্ষক।

রোববার বিকালে দুপচাঁচিয়া উপজেলার তিষীগাড়ি এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আদমদীঘি উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাবরক্ষক আবদুর রাজ্জাক বগুড়া সদরের সাবগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে। রোববার বিকালে মোটরসাইকেলে আদমদীঘির কার্যালয় থেকে বগুড়ার বাড়িতে ফিরছিলেন। দুপচাঁচিয়া উপজেলার তিষীগাড়ি এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। তখন ট্রাকচালক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। চালক ও হেলপার ট্রাকটি সিও অফিস বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় রেখে পালিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আবদুর রাজ্জাকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এর চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

বগুড়া

Advertisement

আরও পড়ুন

চাঁদা হিসেবে দিতে হবে অর্ধেক জমি, নয়তো টাকা!

চাঁদা হিসেবে দিতে হবে অর্ধেক জমি, নয়তো টাকা!

ঘুমন্ত জামাতাকে কুপিয়ে হত্যা, কুড়াল নিয়ে ঘুরছিলেন শ্বশুর

ঘুমন্ত জামাতাকে কুপিয়ে হত্যা, কুড়াল নিয়ে ঘুরছিলেন শ্বশুর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপানো হয়েছে: হাসনাত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপানো হয়েছে: হাসনাত

আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না মকবুল

আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না মকবুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম