হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
Advertisement
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০১:১৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অস্ত্রসহ মো. রাসেল (২৮) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার ভোরে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফকির খালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার স্বীকোরোক্তি মোতাবেক অভিযান চালিয়ে শুটারগান একটি, একনলা বন্দুক একটি, দুই রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করে।
কোস্টগার্ডের দাবি, আটক মো. রাসেল জলদস্যু। তিনি নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আদর্শ গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া বলেন, নিঝুম দ্বীপের ফকির খালে জলদস্যু রাসেলের নেতৃত্বে তার বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ফকির খালে অবস্থান নেয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যু রাসেল বাহিনীর সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে জলদস্যু বাহিনীর প্রধান রাসেল দৌড়ে পালানোর সময় তাকে অস্ত্রসহ আটক করা হয়।
রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করেছে।
