Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু কামনায় সিলেটে দোয়া

Advertisement

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১১:৩৮ পিএম

শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু কামনায় সিলেটে দোয়া

Advertisement

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীকে ঈদ উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করা হয়েছে। 

বুধবার বাদ মাগরিব রামপাশা ইউনিয়নের আমতৈল জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও লন্ডন মহানগর আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক মো. সায়েক আহমদের পক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন সিলেট জেলা যুবলীগ নেতা মো. জিল্লুর রহমান দারা। 

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোস্তাক আহমদ। অনুষ্ঠান শেষে শিরনি বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষে সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পাবেন ৪৬১ জন প্রতিবন্ধী। ঈদুল আজহা উপলক্ষে শুধু প্রতিবন্ধী ও তাদের পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। 

বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ উপহার বিতরণ করবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

Advertisement

দোয়া হাসিনা রেহানা

Advertisement

আরও পড়ুন

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

নেত্রকোনায় বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নেত্রকোনায় বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম