Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিরাজগঞ্জে সাকিব আল হাসান ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

Advertisement

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৩:২৫ পিএম

সিরাজগঞ্জে সাকিব আল হাসান ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ছবি: যুগান্তর

Advertisement

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার সকালে র‌্যাব ১২-এর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সাকিব আল হাসান ফাউন্ডেশনের অর্থায়নে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীবাজার এলাকায় এক হাজার অসহায় বন্যার্ত পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব ১২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম (পিএসসি), সহকারী পুলিশ সুপার মো. মিরাজ, ইউপি চেয়ারম্যান শহিদুল আলম প্রমুখ।

এদিকে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি যমুনা নদীবেষ্টিত সিরাজগঞ্জ জেলার বন্যার্তদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে র‌্যাব-১২ সদস্যরা। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকার অসহায় বন্যার্তদের মধ্যে শুকনো খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্য ও পেশাদারি প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে।

Advertisement

সিরাজগঞ্জ সাকিব আল হাসান খাদ্যসামগ্রী বিতরণ

Advertisement

আরও পড়ুন

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

গাজীপুরে শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

গাজীপুরে শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ১১৪৯

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ১১৪৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম