Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৫:৩৩ পিএম

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় রহিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

পরিবারের দাবি ওই গৃহবধূকে তার স্বামী স্বপন মিয়া (৪০) শ্বাসরোধ করে হত্যা করেছে।বুধবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনাটি ঘটে। 

পুলিশ বৃহস্পতিবার ভোরে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ অভিযুক্ত স্বামী স্বপন মিয়াকে (৪০) গ্রেফতার করেছে।

পুলিশ ও গৃহবধূর পরিবার জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।বুধবার গভীর রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। 

রাত আড়াইটার দিকে রহিমা আক্তারের গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পেয়ে তার স্বজনরা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ বৃহস্পতিবার ভোরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

ওই গৃহবধূর ছোট বোন কল্পনা আক্তার বলেন, আমার বোন আত্মহত্যা করতে পারে না।আমার বোনকে তার স্বামী স্বপন শ্বাসরোধ করে হত্যা করেছেন। 

আমার বোনের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।আমার বোন আমাকে প্রায় সময়ই ফোনে বলতেন, তার স্বামী স্বপন যৌতুকের টাকার জন্য অনেক চাপ দিতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বপন আমার বোনকে মারধর করতো। 

এছাড়াও স্বপনের সঙ্গে অন্য একটি মেয়ের পরকীয়ার সম্পর্কও ছিল।এ নিয়েও তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হতো। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে।


 

Advertisement

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ. রহস্যজনক মৃত্যু. স্বামী গ্রেফতার.

Advertisement

আরও পড়ুন

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম