তাহিরপুরে ভারতীয় বিড়ি কারবারি আটক
Advertisement
যুগান্তর রিপোর্ট,তাহিরপুর
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:৩৮ পিএম
হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় বিড়ির চালানসহ সুনামগঞ্জের তাহিরপুরে হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার থানায় কর্তব্যরত এসআই দীপঙ্কর বিশ্বাস যুগান্তরকে বলেন, মামলা দায়েরপূর্বক শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বিড়ি চোরাকারবারিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমানের (বিপিএম) বিশেষ নির্দেশনায় থানার ওসি মো.আতিকুর রহমানের নেতৃত্বে উপজেলার উওর শ্রীপুরের শ্রীপুর বাজার হতে বৃহস্পতিবার রাতে হুমায়ুনকে কার্টনভর্তি ভারতীয় বিড়ির চালানসহ আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়।
