Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

খুলনায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ১০:১৭ পিএম

খুলনায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

Advertisement

নগরীর লবণচরা থানার সুঁড়িখাল মোড় এলাকায় রাজু আহমেদ (২২) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেরে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

লবণচরা থানার ওসি সমীর কুমার সরকার যুগান্তরকে বলেন, রাজু নগরীর ২নং কাস্টমঘাট এলাকার বাসিন্দা। পেশায় সে ইজিবাইক চালক। লাশ উদ্ধারের সময় তার মুখ ও হাত গামছা দিয়ে পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। এ বিষয়ে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

খুলনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম