Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘টাঙ্গুয়া হাওরে ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বন্ধ হবে’

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট,তাহিরপুর

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০২:৫৫ এএম

‘টাঙ্গুয়া হাওরে ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বন্ধ হবে’

Advertisement

মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

মঙ্গলবার উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিয়াইন হাওর তীরবর্তী এলাকায় বৃক্ষরোপন কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি তাহিরপুরে থাকা রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়া হাওরে ইঞ্জিন চালিত ট্রলার চলাচল বন্ধ করে দেবেন বলে জানান।

হাওরের পরিবেশ দূষণ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে যুগান্তরকে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য একটি কর্মসূচি রয়েছে। সেখানে তাহিরপুর উপজেলার পর্যটন এলাকাগুলোর উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেগুলোর মধ্যে নারী-পুরুষ আলাদা টয়লেট ও খাবারের জন্য রেস্টুরেন্ট থাকবে।

তিনি বলেন, হাওরে যখন মানুষ প্রবেশ করবে তখন প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট নিয়ে যেন প্রবেশ করতে না পারে সেজন্যই এগুলো তৈরি করা হবে। এছাড়া টাঙ্গুয়ার হাওরে আমরা ইঞ্জিন চালিত নৌকা বন্ধ করে দেব। সেখানে দাঁড় টানা নৌকা ব্যবহার করবে এবং এগুলো নিয়ে পর্যটকরা ঘুরবে। এরকম বিশেষ নৌকা তৈরির জন্যও একটি প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেয়া হয়েছে।


মঙ্গলবার মুজিববর্ষ উপলক্ষে তাহিরপুর ছাড়াও তিনি সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর ও  পাউবোর কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের এই সিনিয়র সচিব।

মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে বৃক্ষরোপন করছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ যুগান্তরকে বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষকে সামনে রেখে দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে পানি সম্পদ মন্ত্রনালয় সারা দেশে ১০ লাখ গাছের চারা রোপন করবেন।
 
তিনি আরও বলেন,ওই কর্মসূচির ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা প্রশাসন সারা জেলায় ১ লাখ গাছের চারা রোপন করবেন। এর মধ্যে  জেলাব্যাপী ২০ হাজার গাছের চারা রোপন করবেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

দিনব্যাপী গাছের চারা রোপনকালে পাউবোর প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিলেট) খুশিমোহন সরকার, নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দীন,তাহিরপুর ইউএনও পদ্মাসন সিংহ,অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবীসহ জেলা প্রশাসনের  দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Advertisement

তাহিরপুর গাছ সচিব টাঙ্গোয়া হাওড়

Advertisement

আরও পড়ুন

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

নেত্রকোনায় সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নেত্রকোনায় সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম