Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বরগুনায় রিফাত হত্যা: সাফাই সাক্ষ্য দেবে আসামিরা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, বরগুনা

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৬:৫১ পিএম

বরগুনায় রিফাত হত্যা: সাফাই সাক্ষ্য দেবে আসামিরা

Advertisement

করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ থাকার পাঁচ মাস পর সোমবার ফের শুরু হয়েছে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম। আগামী ১৭ আগস্ট আসামিদের সাফাই সাক্ষ্যের জন্য দিন ধার্য করেছেন আদালত।

বুধবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এ সময় জামিনে থাকা মিন্নি ও বরগুনা কারাগার থেকে রিফাত ফরাজিসহ ৮ আসামিকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। আসামি মুছা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার যুগান্তরকে বলেন, আদালতে ৭৬ জনের দেয়া সাক্ষ্য সোমবার আসামিদের পড়ে শোনানো শুরু হয়। বুধবার বিকাল ৫টা পর্যন্ত আসামিদের সাক্ষ্য পড়ে শোনানো হলে তিনজন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনানো হয়েছে।

তিনি জানান, অধিকাংশ আসামিই সাফাই সাক্ষ্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। যারা সাফাই সাক্ষ্য দেবে তাদের তালিকা আদালতে দাখিল করবে। সাফাই সাক্ষ্য শেষ হলে শুরু হবে যুক্তিতর্ক। যুক্তিতর্ক শেষে প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় হবে।

আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম যুগান্তরকে বলেন, আসামি মিন্নি ও হাচান সাফাই সাক্ষ্য দেবে না। আমরা ন্যায়বিচার চাই। এ মামলায় মিন্নি সাক্ষী ছিল। মিন্নি সম্পূর্ণ নির্দোষ।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

রিফাত হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরে ১ সেপ্টেম্বর চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামিদের মোট আটজন জামিনে রয়েছে।

Advertisement

বরগুনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম