Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সুন্দরবনে বিষ দিয়ে আহরণ করা ১৫ মণ চিংড়ি শুঁটকি উদ্ধার

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৬:৫৩ পিএম

সুন্দরবনে বিষ দিয়ে আহরণ করা ১৫ মণ চিংড়ি শুঁটকি উদ্ধার

Advertisement

বিষ দিয়ে আহরণ করা ১৫ মণের অধিক চিংড়ির শুঁটকি উদ্ধার করছে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ। মঙ্গলবার রাতে পাচারকালে চাঁদপাই রেঞ্জে পশুর নদীর পূর্বপাড়ে একটি ফিশিং ট্রলার থেকে ওই শুঁটকি মাছ উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে বন বিভাগ আটক করতে পারেনি।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, মঙ্গলবার রাতে মোংলা উপজেলার চিলা এলাকায় ৩৪টি বস্তায় ভরে চিংড়ি শুঁটকি পাচারের সময় বনরক্ষীরা ফিশিং ট্রলারটিকে থামাতে সংকেত দেয়। বন কর্মীদের উপস্থিতি বুঝতে পেয়ে ওই সময়ে ট্রলারটি পশুর নদীর পূর্বপাড়ে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রলারটি থেকে সুন্দরবনে বিষ দিয়ে আহরিত চিংড়ির ১৫ মণ শুঁটকি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এসব শুঁটকি চিংড়ি ৩৪টি বস্তায় ভরে সুন্দরবন থেকে লোকালয়ে নিয়ে আসছিল পাচারকারীরা। প্রতিটি বস্তায় ১৮ কেজি করে চিংড়ির শুঁটকি রয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।

Advertisement

বাগেরহাট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম