Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাউফলে শিয়ালের মাংসে পিকনিক

Advertisement

Icon

বাউফল প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৮:৩৯ পিএম

বাউফলে শিয়ালের মাংসে পিকনিক

শিয়াল। ছবিসূত্র: ইন্টারনেট

Advertisement

পটুয়াখালীর বাউফলে শিয়ালের মাংস দিয়ে পিকনিক করেছে একদল যুবক। মঙ্গলবার রাতে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বৌলতলী চৌরাস্তা এলাকায় শিয়াল ধরে জবাই করা হয়। পরে সেই মাংস দিয়ে পিকনিকের আয়োজন করে যুবকরা।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বৌলতলী গ্রামের কয়েকজন যুবক মঙ্গলবার বিকালে একটি শিয়াল আটক করে। শিয়ালের মাংস খেলে শরীরের বাতব্যাথা, শাসকষ্টসহ নানা রোগ ভালো হয়- এমন ধারণা থেকেই তারা শিয়াল জবাই করে। শিয়াল জবাইয়ের খবর ছড়িয়ে পড়লে উৎসুক স্থানীয়রা তা দেখতে ভিড় করেন।

 

পরে রাতেই রান্না করে খাওয়ার আয়োজন করে তারা। শিয়ালের মাংস খাওয়ার জন্য ২০ টাকা করে চাঁদা তোলা হয়। স্থানীয় মৃধা বাড়িতে ওই শিয়ালের মাংস রান্না করা হয়। আয়োজনের খবর পেয়ে স্থানীয় ২৫-৩০ জন যুবক ছাড়াও বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি শিয়ালের মাংস খেতে ওই উৎসবে অংশ নেন। রাজীব নামে এক যুবক বলেন, বিকাল ৫টার দিকে শিয়ালটি ধরা হয়।

 

স্থানীয় মুরব্বিরা বলেন, শিয়ালের মাংস খেলে শরীরের বাত-ব্যথা ভালো হয়। তাই আমরা নিজেদের মধ্যে চাঁদা তুলে এটি রান্না করে মাংস খেয়েছি।

 

শিয়ালের মাংস রান্না করার বাবুর্চি আবু তাহের বলেন, শিয়ালের মাংস খাওয়ার জন্য ৭ কেজি আটা দিয়ে রুটি তৈরি করা হয়। অনেক মজা করে শিয়ালের মাংস দিয়ে রুটি খেয়েছি। খেতে খুব ভালোই লেগেছে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। তবে কারা এই পিকনিক করেছে তা আমার জানা নেই।

 

এ প্রসঙ্গে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বন্যপ্রাণী আটক করা বা খাওয়া অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

Advertisement

পটুয়াখালী বাউফল শিয়ালের মাংস

Advertisement

আরও পড়ুন

বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা-গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ

বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা-গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম