Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে এক টন পলিথিন জব্দ

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৯:৫৬ পিএম

গাজীপুরে এক টন পলিথিন জব্দ

পলিথিন। ফাইল ছবি

Advertisement

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর রহমান।

পরিবেশ অধিদফতরের পরিদর্শক শেখ মোজাহীদ জানান, কোনাবাড়ী বাজার এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান পরিচালনা করা হয়। বাজারের ৭টি দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত প্রায় এক টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরের মালিক মো. শাহিনকে ২০ হাজার টাকা, মামুন স্টোরের মালিক মো. নয়নকে ৫ হাজার টাকা ও মেসার্স মীম প্যাকেজিং দোকান মালিক মো. মিজানুর রহমান মুন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে পলিথিন শপিং ব্যাগ ব্যবসায়ী রাজু আহমেদ, কামরুল, মো. হাফিজ খান ও সেলিম মিয়া পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মোজাহীদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুস সালাম সরকার জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

গাজীপুর

Advertisement

আরও পড়ুন

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম