Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগাড়াছড়িতে গুলিতে ভূমিরক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০৯:৪৯ এএম

খাগাড়াছড়িতে গুলিতে ভূমিরক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত

ফাইল ছবি

Advertisement

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে ভূমিরক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত হয়েছেন। নিহতের নাম মোর্শেদা বেগম (৪০)।

শুক্রবার দিবাগত রাত ২টায় দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগম ভূমিরক্ষা কমিটির সভাপতি মো. আবদুল মালেকের স্ত্রী।  তার বাড়ি একই এলাকায়।

জানা যায়, রাত ২টায় দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে মোর্শেদা বেগমের পিঠে গুলি করে সশস্ত্র সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় মোর্শেদা বেগমকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার ছেলে মো. আহাদ আহত হয়।  

তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, পাহাড়ে বিবদমান রাজনৈতিক সংগঠনগুলোর এলোপাতাড়ি গোলাগুলিতে মোর্শেদা বেগম নামে ওই নারী নিহত হয়েছেন।

Advertisement

খাগড়াছড়ি গুলি নিহত নারী

Advertisement

আরও পড়ুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রেমিকাকে হত্যার পর আগুন, প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম