Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোলায় এতিমদের মাঝে খাবার বিতরণ

Advertisement

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০২:৪৪ পিএম

ভোলায় এতিমদের মাঝে খাবার বিতরণ

ছবি: যুগান্তর

Advertisement

ভোলার মনপুরায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুটি এতিমখানার ৪০০ এতিমদের উন্নতমানের খাবার পৌঁছে দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

শনিবার জোহরের নামাজ শেষে দোয়া-মিলাদের পর হাজিরহাট এতিমখানা ও চরফৈজুদ্দিন এতিমখানায় উন্নতমানের খাবার পৌঁছে দেয়া হয়।

এর আগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।

এছাড়াও উপজেলা পর্যায়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। জুহুরবাদ উপজেলা আ’লীগের উদ্যোগে কোরআন খতম ও দোয়া-মিলাদ পড়ানো হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, সাবেক সাধারণ সম্পাদক একেএম শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল প্রমুখ।

Advertisement

মনপুরা ত্রাণ এতিম শিশু

Advertisement

আরও পড়ুন

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

কালীগঞ্জের বাদেডিহি গ্রাম চাঁদা না দেওয়ায় মার্কেটের অর্ধেক দোকান দখল

চাঁদা না দেওয়ায় মার্কেটের অর্ধেক দোকান দখল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম