Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাগুরায় ভাই-বোনের মৃত্যু নিয়ে রহস্য

Advertisement

Icon

মাগুরা ও মহম্মদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ১০:৫৭ পিএম

মাগুরায় ভাই-বোনের মৃত্যু নিয়ে রহস্য

Advertisement

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে শিমুল (১০) ও আফরিন সুলতানা (১৮) নামে দুই ভাই-বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তাদের মৃত্যু হয়। তারা বিনোদপুর গ্রামের আরজু মোল্যার ছেলে-মেয়ে।

আরজু মোল্যার শ্যালক মামুন বিশ্বাস জানান, শনিবার সকালে শিমুল এবং আফরিন বিনোদপুর বাজারের খোলা দোকান থেকে পেয়াজু-সিংগাড়া এবং কোমল পানীয় ক্লেমন কিনে খায়। এছাড়া দুপুরে এবং রাতে পরিবারের সবার সঙ্গে বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রোববার ভোরের দিকে আফরিন এবং শিমুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই শিমুলের মৃত্যু হয়।

অপরদিকে মেয়ে আফরিনের অবস্থা আরও অবনতি হলে তাকে সকালেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তারও মৃত্যু হয়।

খাদ্যে বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

তবে মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, খাদ্যে বিষক্রিয়া মনে হলেও পরিবারের অন্যরা সুস্থ আছেন। ফলে মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় শিশুটির ময়নাতদন্ত করা হয়েছে। মেয়েটির লাশও ময়নাতদন্ত করা হবে। উভয়ের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে তিনি জানান।

Advertisement

মাগুরা ভাই বোন

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ঢিল ছোড়া, কামড় দেওয়া নিয়ে ক্ষোভ—প্রাণ হারাল শিশু হালিমা

ঢিল ছোড়া, কামড় দেওয়া নিয়ে ক্ষোভ—প্রাণ হারাল শিশু হালিমা

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

কেন ভুল সময়ে বাসে উঠেছিলেন তাজমীন

কেন ভুল সময়ে বাসে উঠেছিলেন তাজমীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম