Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুষ চাইতে গিয়ে ভুয়া ডিবি পুলিশ আটক

Advertisement

Icon

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০১৮, ০৯:৩৬ পিএম

ঘুষ চাইতে গিয়ে ভুয়া ডিবি পুলিশ আটক

প্রতীকী ছবি

Advertisement

কিশোরগঞ্জের হোসেনপুরে মামলা নিষ্পত্তি করে দেয়ার কথা বলে টাকা চাইতে গিয়ে এক ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে পূমদী ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক জুয়েল (২৯) পৌর এলাকার পশ্চিম দ্বিপেশ্বর গ্রামের মো. মাইন উদ্দিনের ছেলে।  
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূমদী ইউনিয়নের দক্ষিণ পূমদী গ্রামের সুমন ও তার সহোদর তফাজ্জলের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সপ্তাহখানেক আগে তফাজ্জলের লোকজন সুমন ও তার পরিবারের লোকজনকে মারধর করে। এ বিষয়ে সুমন থানায় একটি অভিযোগ করে। এরই সূত্র ধরে সুমনের বন্ধু জুয়েল শুক্রবার রাতে তফাজ্জলের বাড়িতে গিয়ে নিজেকে ডিবির লোক পরিচয় দিয়ে বলেন, তোমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাড়াতাড়ি বিষয়টি সমাধান কর।

এ বিষয়ে তফাজ্জল বলেন, জুয়েল নিজেকে ডিবির সদস্য পরিচয় দিয়ে আমার পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করে এবং মামলাসহ সব সমস্যার সমাধান করে দেবেন বলে জানান। তার কথায় সন্দেহ হলে সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানাই এবং তাকে আটকে রাখি। পরে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

Advertisement

ডিবি পুলিশ আটক হোসেনপুর

Advertisement

আরও পড়ুন

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা

প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম