Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যাত্রীবাহী পারাবাত লঞ্চের ধাক্কায় সুরভী ক্ষতিগ্রস্ত

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ১০:০০ পিএম

যাত্রীবাহী পারাবাত লঞ্চের ধাক্কায় সুরভী ক্ষতিগ্রস্ত

Advertisement

বরিশাল আধুনিক নৌ-টার্মিনাল বন্দরে ঢাকা-বরিশাল নৌরুটের বিলাসবহুল লঞ্চ এমভি পারাবাত-১২ এর ধাক্কায় এমভি সুরভী-৮ ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চ  বার্দিং (ভেড়ানোর) করার সময় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে লঞ্চ দুটিতে সংঘর্ষ লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

দুর্ঘটনায় সুরভী-৮ লঞ্চের দোতলার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীদের কেউ হতাহত হননি। এ তথ্য নিশ্চিত করেছেন সুরভী-৮ লঞ্চের ডাইভার সিরাজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ঢাকা-বরিশাল রুটের একটি লঞ্চের মাস্টার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুরভী-৮ লঞ্চ ঘাটে যাত্রী নামাচ্ছিল। ভোর পৌনে ৫টার দিকে পারাবাত-১২ আকস্মিক সুরভীকে ধাক্কা দেয়। এতে দুই লঞ্চের যাত্রীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। সুরভীর দোতলায় বেশ ক্ষতি হয়েছে।

তিনি বলেন, পারাবাত বরাবরই বেপরোয়াভাবে চলাচল করছে।

এ ব্যাপারে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে বরিশাল নৌবন্দরে বার্দিং করা সুরভী-৮ লঞ্চের ওপর হঠাৎ আঘাত হানে পারাবাত-১২। বিআইডব্লিটিএ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান সহকারী পরিচালক শহিদুল।

সুরভী লঞ্চ কর্তৃপক্ষ দাবি করেছে, পারাবাত-১২ বেপরোয়া গতিতে তাদের লঞ্চের ওপর আছড়ে পড়ে। এতে লঞ্চের দোতলার সামনের আন্নিতে আঘাতের ফলে লঞ্চটির দোতলার বেসিন, বাথরুম ভেঙে গেছে।

অপরদিকে পারাবাত-১২ লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাট এলাকায় তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটেছে। তবে কোনো যাত্রী আহত হয়নি।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল সেই ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম

সেই ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম

সরকারি রাস্তা দখলের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে

সরকারি রাস্তা দখলের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম