Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার 

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৯:৫৫ পিএম

ফরিদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার 

Advertisement

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

ওই সক্রিয় সদস্যের নাম মো. সালাহউদ্দিন (২৬)। তিনি ফরিদপুর জেলার সালথা রামকান্তপুরের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনুকদিয়া মাঝিকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের চারটি বই জব্দ করা হয়।

অ্যান্টি টেররিজম ইউনিট জানায়, গ্রেফতারকৃত সালাহউদ্দিন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
 

Advertisement

আনসারুল্লাহ বাংলা টিম গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

গাজীপুরে তৃতীয় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

গাজীপুরে তৃতীয় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম