Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিলের গভীর ষড়যন্ত্র চলছে: হাসান সরকার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১০:০২ পিএম

রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিলের গভীর ষড়যন্ত্র চলছে: হাসান সরকার

বুধবার টঙ্গীতে এক দোয়া মাহফিল। যুগান্তর

Advertisement

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিলের গভীর ষড়যন্ত্র চলছে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাপা, জামায়াত যে দলই করি না কেন, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এই চিন্তা-চেতনা নিয়ে থাকলে আমাদের বিরুদ্ধে আজ  এত ষড়যন্ত্র হতো না। রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিলের দাবি করার কেউ সাহস পেত না। ধর্মের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়ার কারণেই আজ খোদাদ্রোহী শক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে। দেশের তৌহিদী জনতা ইসলামবিরোধী যে কোনো ষড়যন্ত্র নস্যাত করে দেবে ইনশাআল্লাহ।

বুধবার টঙ্গীতে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজকর্মী মরহুম আসাদ সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় স্থানীয় বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম.আব্দুল্লাহ। প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সোলেমান হায়দার, মো. আফজাল হোসাইন, রাশেদুল ইসলাম কিরণ, সাইফুল ইসলাম টুটুল, মোস্তফা আমির ফয়সল (সফি মাস্টার), মো. ইসরাফিল মিয়া, মরহুম আসাদ সিদ্দিকীর বড় ভাই আবু বকর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা প্রফেসর ড. শহিদুল ইসলাম বারাকতি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন বলেন, দিন দিন আমাদের ধর্মীয় মূল্যবোধ লোপ পাচ্ছে। যার ফলে আমাদের মধ্যে দূরত্ব বাড়ছে। আমরা আখিরাতের কথা ভুলে গিয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। ইসলামবিরোধী শক্তি এ সুযোগটিই কাজে লাগাচ্ছে।

Advertisement

গাজীপুর বিএনপি

Advertisement

আরও পড়ুন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

৫৪ বছর বয়সে এইচএসসি পাশ

৫৪ বছর বয়সে এইচএসসি পাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম