Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রলীগ নেতার হাত বিচ্ছিন্নের পর উল্লাস করে প্রতিপক্ষরা

Advertisement

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১০:৪৬ পিএম

ছাত্রলীগ নেতার হাত বিচ্ছিন্নের পর উল্লাস করে প্রতিপক্ষরা

Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরে মঙ্গলবার রাতে দলীয় কোন্দল ও এলাকার আধিপত্য বিস্তারের জের ধরে শুভ শীল (২০) নামে এক ছাত্রলীগ নেতার ডান হাত কেটে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। হাত বিচ্ছিন্ন করার পর উল্লাস করে প্রতিপক্ষরা।

আশংকাজনক অবস্থায় ওই রাতেই কলেজছাত্র শুভকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে সংকটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুভ পৌর শহরের ৩নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী গ্রামের শ্যামল চন্দ্র শীল ওরফে কালাচাঁদের পুত্র। তিনি মঠবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানায়, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের অনুসারী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনের ব্রিজ পাড় হয়ে বাসায় ফিরছিল। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল রাজুর সমর্থক ছাত্রলীগ নেতা সাদি, নাইম ও তানভির মল্লিকের নেতৃত্বে একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শুভর ডান হাত বিচ্ছিন্ন করে উল্লাস করে।

ঘটনার পর খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ হাসপাতালে ছুটে যান এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ যুবকরা ওই রাতেই পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। কতিপয় উচ্ছৃখংল কিশোর পৌর মেয়রের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত সরকারি গাড়ি ভাংচুরের চেষ্টা করে। এসময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, স্থানীয় বিরোধের জের ধরে এক ছাত্রলীগ কর্মীর ওপর হামলার ঘটনায় আমার বাসায় মিছিল দিয়ে ইট পাটকেল নিক্ষেপ, গাড়িতে হামলা করা হয়েছে। শান্ত মঠবাড়িয়াকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। তিনি এ ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এদিকে ছাত্রলীগ নেতা শুভ শর্মার ডান হাত বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে মঠবাড়িয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং বিকালে ছাত্রলীগ পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা জানান, ছাত্রলীগ নেতা শুভর ওপর হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিকালে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদ্দুজ্জামান মিলু জানান, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাব্বি (২১) নামের একজনকে আটক করা হয়েছে।

Advertisement

পিরোজপুর হাত

Advertisement

আরও পড়ুন

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম