চোরাই মোবাইল-ল্যাপটপসহ ৩ চোর আটক
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০৯:৪৪ পিএম
বরিশাল
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল চুরি হওয়া ৬টি মোবাইল ও ১টি ল্যাপটপসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আটককৃতরা হল- মো. মনির হোসেন (৪৮), রাসেল হাওলাদার (৩০), তাজুল হাওলাদার (২৪)।
বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার উত্তর মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ জুলাই গভীর রাতে পশ্চিম কাউনিয়া থানার এএসআই শহিদুল ইসলামের কাশীপুর শাহ পরান সড়কের বাসা থেকে ১টি ল্যাপটপ ও ১টি স্যামসাং মোবাইল চুরি হয়ে যায়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করার পর এসআই দিপায়ন বড়াল তার সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত করে ১৯ আগস্ট রাতে বটতলা মুনসুর কোয়ার্টার এলাকা থেকে মনির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
পরে তার দেয়া তথ্য অনুযায়ী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর ও লোচনাবাদে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার ও তাজুল হাওলাদারকে আটক করা হয়। এ সময় রাসেলের কাছ থেকে ১টি চোরাই মোবাইল ও তাজুলের কাছ থেকে চোরাই ল্যাপটপটি উদ্ধার করা হয়। আটককৃত তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
