Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের লাশ উদ্ধার

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০১:৫৩ পিএম

নাটোরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের লাশ উদ্ধার

ছবি-যুগান্তর

Advertisement

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে জাবেদ আলী (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে; যিনি অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। 

শুক্রবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি ইটভাটা এলাকায় তার লাশ পড়ে ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। 

জাবেদ আলী মেহেরপুর সদর উপজেলার সুরুজপুর খানপাড়া গ্রামের মৃত কবির খাঁর ছেলে। 

নিহতের ছেলে শরীফুল ইসলাম যুগান্তরকে জানান, বৃহস্পতিবার তার বাবা সদ্য কেনা একটি পিকআপের ডিজিটাল নম্বরপত্র আনতে ঢাকা যান। সন্ধ্যায় পিকআপে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের এলেঙ্গায় এসে তিনি চালকের কাছে পিকআপ রেখে বাসে উঠেন। এ সময়ই ছেলের সঙ্গে তার শেষবারের মত মোবাইলে কথা হয়। এরপর মোবাইলে কল দিলেও বারবার কল কেটে দেয়া হচ্ছিল। কিছু সময় পর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। তার কাছে বেশ কিছু টাকা ছিল। সকালে স্থানীয় পুলিশের মাধ্যমে তিনি তার বাবার লাশ উদ্ধারের সংবাদ পেয়েছেন।
 
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহিদুল ইসলাম যুগান্তরকে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। 

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

Advertisement

পুলিশ লাশ উদ্ধার

Advertisement

আরও পড়ুন

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

আজ যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আজ যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম