Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবনায় শিক্ষার্থীদের ১০ লাখ টাকা বৃত্তি প্রদান

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০৯:৫৬ পিএম

পাবনায় শিক্ষার্থীদের ১০ লাখ টাকা বৃত্তি প্রদান

Advertisement

পাবনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার উদ্যোগে জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ গরীব মেধাবি ৮৩ কৃতি শিক্ষার্থীকে প্রায় ১০ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার পাবনার চরগড়গড়ি ওসাকা কমপ্লেক্সের চরনিকেতন কাব্যমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসাকার নির্বাহী পরিচালক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ।

ওসাকার প্রাক্তন চেয়ারম্যান ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস, ওসাকার উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক আব্দুল ওয়ারেস বিশ্বাস।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম ও সাদিয়া আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসাকার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (মানবসম্পদ) শামসুজ্জামান প্রিন্স। অনুষ্ঠানে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জন শিক্ষার্থীকে ১ম দফায় এবং ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪১ জন শিক্ষার্থীকে ২য় দফায় এই বৃত্তি প্রদান করা হয়। প্রতিজনকে দেয়া হয় ১২ হাজার টাকা করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসাকার মাধ্যমে শিক্ষা, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। ওসাকা একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন পার্টনার হিসেবে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের স্ব শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।
 

Advertisement

পাবনা বৃত্তি

Advertisement

আরও পড়ুন

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম