Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাতকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আটক ২

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৯:৫৮ পিএম

ছাতকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আটক ২

আবুল কালাম আজাদ (২৭)

Advertisement

সুনামগঞ্জের ছাতকে যুবলীগ নেতা আবুল কালাম আজাদ (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার বেলা ২টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। তিনি স্থানীয় ইউপি শাখা যুবলীগের নেতা।

 

জানা যায়, পীরপুর উত্তরপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী রহিম উদ্দিনের শিশুপুত্র ফাহিম (১২) বাড়ির আঙ্গিনায় বাইসাইকেল চালাচ্ছিল। এক পর্যায়ে সাইকেল নিয়ে সে পাশের বাড়ির আঙ্গিনায় গেলে মৃত জমসিদ আলীর ছেলে নুর আলী শিশুটিকে মারধর করে। এ খবর পেয়ে ফাহিমের চাচা মৃত ছমির আলীর ছেলে আবুল কালাম আজাদ পীরপুর বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে রাস্তা থেকে তাকেও তুলে নিয়ে যায় নূর আলী ও তার সহোদররা। এ সময় ঘরে নিয়ে তাকে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

 

পরে স্বজনরা আনোয়ারের ঘর থেকে আজাদকে জীবিত মনে করে দ্রুত স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে আবুল কালাম আজাদ মারা গেছেন এমন খবরে হামলাকারীরা গা-ঢাকা দেয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে গ্রাম থেকে মৃত জমসিদ আলীর ছেলে নূর আলী ও মৃত মদরিছ আলীর ছেলে শাহ আলমকে আটক  করে পুলিশের হাতে তোলে দেন।

 

এ ঘটনার খবর পেয়ে ছাতক সার্কেল বিল্লাল হোসেন, থানার ওসি মোস্তফা কামাল, ওসি (অপারেশন) মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, থানার এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই  সৈয়দ আবদুল মান্নান, এসআই শামীম আকঞ্জিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শ করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

 

নিহতের মা রুপিয়া বেগম, ভাই জামাল আহমদ ও নিজাম উদ্দিন, ভাবি ফারুল আক্তার অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আবুল কালাম আজাদকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি ঘরে আটক রেখে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত শাহ আলম ও নূর আলী, আনোয়ার, আবুল, কবির, সিরাজ, মোহাম্মদ আলী, রেশমিনা বেগমসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

দুইজনকে আটকের কথা স্বীকার করে থানার ওসি মোস্তফা কামাল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

Advertisement

ছাতক যুবলীগ

Advertisement

আরও পড়ুন

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম