Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সিলেটে ৭ মাস বন্ধ থাকার পর চুনাপাথর আমদানি শুরু

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১০:২১ পিএম

সিলেটে ৭ মাস বন্ধ থাকার পর চুনাপাথর আমদানি শুরু

সিলেট

Advertisement

দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় চুনাপাথর আমদানি শুরু হয়েছে। ফলে সোমবার চুনাপাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর চুনাপাথর আমদানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের কাস্টমস সুপারিনটেনডেন্ট আব্দুর রহিম।

 

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু জানান, গত ফেব্রুয়ারি থেকে এ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি বন্ধ ছিল। এরপর করোনাভাইরাসের সংক্রমণের কারণে আমদানি বন্ধ থেকেই যায় দীর্ঘদিন। অবশেষে আমদানি শুরু হওয়ায় এই ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতরা খুশি।

Advertisement

সিলেট চুনাপাথর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম