Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালপুরে শিয়ালের কামড়ে নারীর মৃত্যু

Advertisement

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১২:৩০ এএম

গোপালপুরে শিয়ালের কামড়ে নারীর মৃত্যু

Advertisement

টাঙ্গাইলের গোপালপুরে শিয়ালের কামড়ে আহত হওয়া ফিরোজা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

চিকিৎসা গ্রহণের ১৮দিন পর বুধবার সন্ধ্যায় মৃত্যু বরণ করেন উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া উত্তর পাড়ার বাহাজ উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম।

গত ৮ আগস্ট শনিবার মুখমণ্ডলের বিভিন্নস্থানে শিয়ালের দাঁতের কামড়ে আহত হয়ে ধনবাড়ীর একটি ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন।

জানা যায়, ঐদিন বিকালে ফিরোজা বেগম রান্নাঘরের সম্মুখে বসে মাছ কাটছিলেন। হঠাৎ তার স্বামী বাহাজ উদ্দিন দূর থেকে শিয়াল-শিয়াল ডাকচিৎকার শুনে বাড়িতে ঢুকে দেখতে পান, উঠোনে তার স্ত্রী একটি শিয়ালের সাথে ধস্তাধস্তি করছে। তাকে দেখে শিয়ালটি পালানোর আগেই ফিরোজ বেগমের মুখমণ্ডলের বিভিন্নস্থানে দাঁতের কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়।

Advertisement

গোপালপুর শিয়ালের কামড়ে নারীর মৃত্যু

Advertisement

আরও পড়ুন

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম