Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝালকাঠিতে লেগুনাচাপায় প্রাণ গেল শিশুর

Advertisement

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১২:৩২ পিএম

ঝালকাঠিতে লেগুনাচাপায় প্রাণ গেল শিশুর

ফাইল ছবি

Advertisement

ঝালকাঠির নলছিটি উপজেলায় লেগুনাচাপায় নাহিদ (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ছয়জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের নলছিটি পৌর এলাকার মাটিভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের নাজির খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি থেকে লেগুনাটি ৯ যাত্রী নিয়ে দ্রুতগতিতে ঝালকাঠির উদ্দেশ্যে বারইকরণ খেয়াঘাট যাচ্ছিল। পথিমধ্যে ওই স্থানে লেগুনাটি নাহিদকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় নাহিদসহ আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত্যু ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আ. হালিম তালুকদার জানান, লেগুনাচালক কবির হোসেন দুর্ঘটনার পর পরই পালিয়ে যান।  ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

ঝালকাঠি নিহত দুর্ঘটনা শিশু

Advertisement

আরও পড়ুন

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

ফেসবুকে চিকিৎসকের পোস্ট, ‘প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম