Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় আমবাগান পাহারাদারকে হত্যা

Advertisement

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১০:৪৯ পিএম

পাওনা টাকা চাওয়ায় আমবাগান পাহারাদারকে হত্যা

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর কালিতলা এলাকায় ফরিদ উদ্দিন (৬০) নামে এক আমবাগান পাহারাদারকে হত্যার অভিযোগ উঠেছে। 

তিনি গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকার মৃত বিরোল আলীর ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, আম মৌসুমে দাইপুখুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছী এলাকার সাদল আলীর আমবাগানে পাহারাদার ছিলেন ফরিদ উদ্দিন। পাহারাদারের পাওনা টাকা চাইতে গেলে বাগান মালিকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে বাগান মালিক ফরিদকে কিল-ঘুষি মারেন। এ সময় তিনি রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে মারা যান। 

দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য খাইরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মির্জাপুর কালিতলা এলাকায় জাকিরের বাড়ির সামনে রাস্তার ওপর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যান। 

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
 

Advertisement

চাপাই হত্যা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম