Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘কেউ যেন মিডিয়া ট্রায়ালের শিকার না হয়’

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০৭:২৪ পিএম

‘কেউ যেন মিডিয়া ট্রায়ালের শিকার না হয়’

Advertisement

যশোরে মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কোনো বিষয়ে কেউ যেন মিডিয়া ট্রায়ালের শিকার না হয়, সেই বিষয়ে সাংবাদিকদের খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

শুক্রবার প্রেস ক্লাব যশোর মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলার ২০ জন সাংবাদিক অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি বলেন, সারাবিশ্বেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। মানবাধিকার রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে সাংবাদিকরাই তুলে ধরেন। এতে মানবাধিকার লঙ্ঘনকারীরা আইনের আওতায় আসে। অপরাধের ধরন অনুযায়ী তার বিচার হয়।

তিনি বলেন, বিচারে চূড়ান্ত অপরাধী সাব্যস্ত হওয়ার আগেই যেন কেউ মিডিয়া ট্রায়ালের শিকার না হয়, সেই বিষয়ে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে। অনেক সময় কোনো ঘটনা ঘটলে বেশি বাড়াবাড়ি করা হয়। তিলকে তাল হিসেবেও উপস্থাপন করা হয়। অথবা হয়তো তাল ছিল কিন্তু সেটিকে আগে সেভাবে তুলে ধরা হয়নি। আমরা রিঅ্যাক্ট সমাজে বসবাস করছি। অনলাইনের যুগে সেটি আরও বেশি হচ্ছে। এ বিষয়ে সচেতন থাকতে হবে।

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সাধারণত প্রশাসনকে দায়ী করা হয়। নানা অসঙ্গতির বিষয় উঠে আসে। মানবাধিকার সম্পর্কে সচেতন করতে সরকারি কর্মকর্তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে যারা মানবাধিকার রক্ষায় কাজ করেন তাদেরও প্রশিক্ষণ দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান বকুল। স্বাগত বক্তব্য রাখেন বিএমএসএফের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা। সঞ্চালনা করেন বিএমএসএফের স্থানীয় সমন্বয়কারী ও দৈনিক প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচ আর তুহিন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন- যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পারসন সাংবাদিক পলাশ রায়, বিএমএসএফের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা, যশোরের সমন্বয়কারী ও প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচ আর তুহিন।

Advertisement

যশোর

Advertisement

আরও পড়ুন

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

৫৪ বছর বয়সে এইচএসসি পাশ

৫৪ বছর বয়সে এইচএসসি পাশ

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম