Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনায় আওয়ামী লীগে কোন্দল, নেতাকর্মীদের বিক্ষোভ

Advertisement

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১০:২৭ পিএম

মেঘনায় আওয়ামী লীগে কোন্দল, নেতাকর্মীদের বিক্ষোভ

Advertisement

কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।

দলে নেতাকর্মীদের অবমূল্যায়ন, মনোনয়ন বাণিজ্যসহ বিতর্কীত কর্মকাণ্ডের অভিযোগ এনে ওই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন তারা।

উপজেলা যুবলীগের প্রধান কার্যালয়ে শনিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাংশের নেতাকর্মীরা যৌথ প্রতিবাদ সভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মুজিবুর রহমান মুজিব, আহ্বায়ক আব্দুল্লাহ শামিম বাকী, যুগ্ম আহ্বায়ক আফজাল সরকার টিপু, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আব্বাসী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাসেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহসীন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে কিংবা সভা-সমাবেশে অংশগ্রহণের জন্য সভাপতি বা সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করেন না।

নেতাকর্মীদের অবহিত না করে নিজেরা ইচ্ছেমতো বিভিন্ন অনুষ্ঠান ও সভা করে থাকেন, ফলে দলীয় ঐক্য নষ্ট হচ্ছে। বক্তারা আরও বলেন, তাদের এহেন কর্মকাণ্ডে মেঘনা উপজেলা আওয়ামী লীগ আজ বিভক্ত।

সভা শেষে মেঘনায় অবৈধ বালু উত্তোলনে জড়িত নেতাদের হুশিয়ার করে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ ব্যাপারে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন, সব নিয়ম মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা এসব বলছেন, তারাই সাংগঠনবিরোধী কাজ করছেন।

Advertisement

মেঘনা. বিক্ষোভ.

Advertisement

আরও পড়ুন

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রীকে

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রীকে

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম