Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাওরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু

Icon

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ০২:১৮ পিএম

হাওরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে তুরন মিয়া (৫০) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিয়াগুটা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত তুরন মিয়া ওই হাওরসংলগ্ন রন্নারচর গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে হাওরে মাছে শিকারে যান তুরন মিয়া। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌম্য চৌধুরী বলেন, সকালে হাওরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই ওই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।

Advertisement

দিরাই হাওর মাছ বজ্রপাত

Advertisement

আরও পড়ুন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

চাটমোহরে কৃত্রিম সংকট গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার নিল কৃষক

গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার নিল কৃষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম