Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক রাতে ৩০০ কলাগাছ কেটে সাবাড়!

Advertisement

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০১ পিএম

এক রাতে ৩০০ কলাগাছ কেটে সাবাড়!

Advertisement

নাটোরের গুরুদাসপুরে পূর্বশত্রুতার জেরে কৃষক মোশারফ হোসেনের (৬০) ৫ বিঘা পুকুরপাড়ের ৩০০টি কলাগাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর এলাকায়।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একই এলাকার মৃত-মকবুল হোসেনের ছেলে আব্দুল হাকিমের নামে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী কৃষক মোশারফ হোসেন সরদার জানান, পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার সন্ধ্যার পরে প্রতিপক্ষ আবদুল হাকিম শত্রুতা করে তার পুকুরের চারপাড় দিয়ে রোপণ করা প্রায় ৩০০টি কলাগাছ কর্তন করে চলে যায়। অভিযুক্ত ব্যক্তি মাঝে মধ্যেই তার পুকুরপাড়ের গাছ কর্তন করে বলেও তিনি জানান। তবে গ্রাম্যসালিশে আগের ঘটনাগুলো মীমাংসা হলেও কোনো প্রতিকার পাননি তিনি। 

এদিকে গাছ কর্তনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন আবদুল হাকিম। তবে তিনি এ কাজ করেননি বলে দাবি করেছেন।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

নাটোর

Advertisement

আরও পড়ুন

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম