Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদাবাজিতে অভিযুক্তদের নিয়ে নিউজ করায় সাংবাদিককে হুমকি

Advertisement

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ১১:০১ পিএম

চাঁদাবাজিতে অভিযুক্তদের নিয়ে নিউজ করায় সাংবাদিককে হুমকি

ময়মনসিংহ

Advertisement

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পার্শ্ববর্তী দোকান থেকে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি ছাত্র সংগঠনটি।
গত ৯ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরসহ বেশ কয়েকটি সংবাদপত্র ও অনলাইন পোর্টালে শেকৃবির তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ২য় গেইটের দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ আসে।
ওই কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা না নিয়ে বরং নিউজ প্রকাশ হওয়ায সাংবাদিককে হুমকি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু। তিনি বলেন, ছাত্রলীগ নিয়ে বিতর্কিত নিউজ করলে সাংবাদিকদের বারোটা বাজিয়ে দেব। এসব সাংবাদিকতা বাদ দিয়ে সাবধান হয়ে যাও। নাহলে যতটুকু খারাপ হওয়া লাগে আমি মিঠু হব।
এ ব্যাপারে মিঠু যুগান্তরকে বলেন, ২য় গেইটের  চাঁদাবাজি নিয়ে বলা হয় নাই। ওখানে একটা লাইন ছিল সেটা নিয়ে বলা হয়েছে। অথেনটিকেশন যেন ভালো করে হয়। তাহলে তোমাদের সাংবাদিকদেরও মূল্য থাকবে, আমরাও স্টেপ নিতে পারব। এজন্যই বলা হয়েছে।
 

Advertisement

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যারয়

Advertisement

আরও পড়ুন

সাজেক ছাড়ছেন পর্যটকরা

সাজেক ছাড়ছেন পর্যটকরা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম