Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২ পিএম

চট্টগ্রামে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

Advertisement

চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে ইয়াকুব (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার ভোরে চুন্নাপাড়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার বাসিন্দা ইয়াকুব স্থানীয় বাজারে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, বুকে ছুরিকাঘাত নিয়ে ইয়াকুব কোনোমতে পাশের একটি বাড়িতে যায়। বাসিন্দারা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ভোর সোয়া ৪টার দিকে ইয়াকুবকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি দুলাল বলেন, কে বা কারা এই ছুরিকাঘাত করেছে তা সে জানা যায়নি। তবে ইয়াকুবের ভাই মৌখিকভাবে অভিযোগ করেছেন, চাচার সঙ্গে তাদের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে।

তিনি আরও বলেন, ইয়াকুবের সঙ্গে থাকা মোবাইল ফোন খোয়া যায়নি, কোনো দোকানেও চুরি হয়নি। সবদিক বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Advertisement

নৈশপ্রহরী হত্যা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম