Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়ায় মাত্রাতিরিক্ত চাপ

Advertisement

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩২ এএম

শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়ায় মাত্রাতিরিক্ত চাপ

ছবি: যুগান্তর

Advertisement

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়াঘাট হয়ে ফেরি পারের জন্য আসা যানবাহনের সারি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পচনশীলসহ জরুরি পণ্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করায় সোমবার সকাল পর্যন্ত ঘাট এলাকা এবং ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ রাস্তায় আটকা পড়েছে ৬০০-এর বেশি পণ্যবাহী ট্রাক।

প্রতিটি ট্রাক ফেরি পারের জন্য ঘাট এলাকা ও সড়কপথে কম করে হলেও এক থেকে দুদিন অপেক্ষা করতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটে চলাচলকারী যানবাহনের চাপ এখন পাটুরিয়াঘাটে পড়েছে।

যে জন্য ঘাট এলাকায় এখন আটকে আছে তিনশতাধিক পণ্যবাহী ট্রাক।

তিনি আরও জানান, রোববার দিবাগত রাত থেকে এই ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে। এই রুটে চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে দুটি ছাড়া সব বিরামহীনভাবে ট্রিপ দিয়েও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

সোমবার সকালে ঘাট এলাকায় যানবাহনের উপচেপড়া ভিড়সহ ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ রাস্তা থেকে আরিচা অভিমুখে চার কিলোমিটারব্যাপী পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়।

ঘাটের জট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ বিকল্প পদক্ষেপ নেয়া হয়ে থাকে বলে ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, পাটুরিয়াঘাটের পণ্যবোঝাই অতিরিক্ত ট্রাকের চাপ নিয়ন্ত্রণে উথলী সংযোগ মোড়ে প্রায় আড়াইশ ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় ট্রাকের চাপ কমে গেলে সংযোগ রাস্তা থেকে সিরিয়াল অনুযায়ী যানবাহন পাটুরিয়া ফেরিঘাটের দিকে ছেড়ে দেয়া হবে।

Advertisement

শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ পাটুরিয়া

Advertisement

আরও পড়ুন

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম